• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
রাণীনগরে দিনেদুপুরে শতবর্ষী বৃদ্ধাকে রশি দিয়ে বেঁধে দু’র্ধর্ষ চুরি উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান রাণীনগর-সান্তাহার সড়কে দুর্ঘ’টনায় নি’হত ১, আ’হত ৬ ২২ বছর পর পতিসর মানুষের মন মাতিয়ে গেলেন- মির্জা ফখরুল হবিগঞ্জে তিন থানায় ওসি রদবদল, নতুন দায়িত্বে তিন কর্মকর্তা ঠাকুরগাঁওয়ে ই’য়াবাসহ তিন মা’দক কা’রবারি গ্রে’ফতার কোনো বাপের বেটার ক্ষমতা নেই’ জঙ্গল সলিমপুরে কড়া হুঁশিয়ারি-এসপির যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত নবীগঞ্জের রানা রহমান আজ বিএনপির সাংগঠনিক সভা, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

প্রতিনিধি :
প্রকাশকাল : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category