• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারের একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালনা করন । এ সময় দোকান তল্লাশি করে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং ২৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় অবৈধভাবে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

রাণীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন বলেন, দেশের জলজ সম্পদ ও প্রাকৃতিক মৎস্য প্রজনন রক্ষায় নিষিদ্ধ জাল উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category