• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

মৌলভীবাজারে বন্যার্ত ৫শত পরিবারের মাঝে যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের উদ্যোগে শনিবার (১১ জুলাই) এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার শহরের বড়হাট, বারইকোনা ও সৈয়ারপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন যুবদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে মনু নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেক পরিবার খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে।
এ অবস্থায় বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতারা বলেন, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category