• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
উখিয়ার কোনাপাড়ায় বন্যার্তদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ পোরশার সমাবেশে কড়া হুঁশিয়ারি, বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না, নাসির উদ্দিন পাটোয়ারী প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে এক মাসের সন্মানী ভাতা দেওয়ার ঘোষণা এমপি সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের দুই শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বাঘাইছড়িতে বন্যাকবলিত ৬ শতাধিক মানুষের পাশে মারিশ্যা জোন বিজিবি কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের ম’র’দেহ উদ্ধার ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নি’হত ৪ কুয়াকাটা বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘লাইন্ড সার্জনফিশ’ হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

টেকনাফে ই’য়াবাসহ রো’হি’ঙ্গা নারী আটক

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিবপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ভাড়া বাসাটিতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের একটি বালিশের নিচে রাখা শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category