• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে মা’দক’বিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কা’রাদ’ণ্ড

এম,এ মালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১২ জুলাই, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এই রায় প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার এবং পূর্ব গোবরাকুড় এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদকসহ আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ এবং নবী হোসেনকে আটক করা হয়। পরে তাদের ডোপ টেস্ট করানো হলে মাদকের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।
​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী, আদালত রায় প্রদান করেন।
​আনিসুর রহমান: ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড।
​আরিফুল ইসলাম আকাশ: ৬ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।
​নবী হোসেন: ৬ মাস কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ঘটনার বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা মনোয়ার আল আমিন বলেন, “বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলছে। দ্রুতই সংগঠনের পক্ষ থেকে আনিসুর রহমানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category