• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃ’ত্যু

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত খাদিজা নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মঞ্জুর আহমেদ।

তিনি জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাসিন্দা রাব্বি মিয়া গত ১৪ জুলাই মধ্যরাতে হামের উপসর্গ নিয়ে তার ছয় মাস বয়সী মেয়ে খাদিজাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই সকালে শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুকে আপাতত হাম সন্দেহজনক হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ল্যাব পরীক্ষার ফল পাওয়ার পর এটি নিশ্চিত হামজনিত মৃত্যু কিনা, তা জানা যাবে।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ২০ জন সন্দেহজনক এবং ১২ জনের হাম পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে ১৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৪৪০ জনের হাম পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে। এ সময়ে হাম সন্দেহে ১২ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এ ছাড়া এ বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৪৩৪ জন।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মঞ্জুর আহমেদ বলেন, হামের সংক্রমণ ঠেকাতে শিশুদের সময়মতো টিকা দেয়া অত্যন্ত জরুরি। জ্বর, শরীরে র‌্যাশ, কাশি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তিনি অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category