• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে পুকুরে কিশোরের ম’রদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ ৩ দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি ৪৭টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের দিল রাঙ্গামাটি পুলিশ ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় দুর্ভোগ, ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা; স্থায়ী সমাধানের আশ্বাস ইউএনও বিয়ানীবাজারে অবাধ ভরাটে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়, কার্যকর পদক্ষেপের দাবি কুলিয়ারচরে জুয়েল হত্যা নিয়ে ক্ষোভ: ন্যায়বিচারের দাবিতে উক্তাল বড়চারাবাসী সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ

বিশ্বকাপ ফাইনালের রাতে ৮ হাজার মানুষের ভোজ, উৎসবে মেতেছে কোটালীপাড়ার আর্জেন্টিনা ভক্তরা

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের জয় কামনায় গরু জবাই করে হাজারো মানুষের জন্য ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। বড় পর্দায় খেলা দেখা, পতাকা, জার্সি আর ভোজ—সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে স্থানীয় ‘কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। সকাল থেকেই পবনাপাড় ও আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক ক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। জার্সি গায়ে, হাতে আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

আয়োজকদের একজন বরকতউল্লাহ বলেন, ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালেও তারা একই ধরনের ভূরিভোজের আয়োজন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কেনা হয়েছে। শুধু সমর্থকদের জন্যই নয়, এলাকার এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, ফুটবল আমাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি আনন্দ ও সম্প্রীতির উৎসব। তাই সবাইকে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করতেই তাদের এ আয়োজন।

শুধু পবনাপাড়েই নয়, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একই ধরনের ভোজ ও খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এবং পাড়া-মহল্লায় বড় প্রজেক্টর ও ডিজিটাল পর্দা বসিয়ে ফাইনাল ম্যাচ উপভোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সেখানে আগত দর্শকদেরও আপ্যায়ন করা হবে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে কোটালীপাড়াজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category