• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

হালুয়াঘাটে জমি দখলের চেষ্টা ও রাস্তা বন্ধ করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম,এ মালেক,হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা ইউনিয়নের বাইপাস সংলগ্ন ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বালু ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই দুপুরে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নারী শাহানাজ বেগম।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানাজ বেগম অভিযোগ করেন, গত ১৪ জুলাই গভীর রাতে নূর মোহাম্মাদ উজ্জ্বল ও তার সহযোগিতাসহ কিছু স্থানীয় লোক রাতের অন্ধকারে তার বাড়ির সংযোগকারী একটি রাস্তায় দলীয় ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করে।
​তিনি আরও জানান, ওই এলাকাটি সম্পূর্ণ একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা। সেখানে কোনো দোকানপাট বা রাজনৈতিক দলের কার্যালয় না থাকা সত্ত্বেও রাস্তার মুখে রাজনৈতিক ব্যানার টাঙানো অত্যন্ত নিন্দনীয় ও হাস্যকর। শুধু তাই নয়, তাদের যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যে রাস্তার মাঝখানে বালুর স্তূপ ফেলে রাখা হয়েছে। এর ফলে গত কয়েক দিন ধরে শাহানাজ বেগম ও তার পরিবার বাসা থেকে বের হতে পারছেন না। বর্তমানে তাদের নিজ গৃহেই সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী আক্ষেপ করে বলেন, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী হওয়া সত্ত্বেও আজ তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​রাতের আঁধারে জোরপূর্বক রাস্তা দখলকারী নূর মোহাম্মাদ উজ্জ্বল ও তার সন্ত্রাসী বাহিনীর এই অন্যায়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সাথে রাস্তা থেকে বালুর স্তূপ ও অবৈধ সাইনবোর্ড অপসারণ করে তাদের অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেওয়া এবং পরিবারের সার্বিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category