• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা

নুরুল করিম, মহেশখালী (কক্সবাজার)প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কক্সবাজার জেলার মহেশখালীতে বাপের বাড়িতে বেড়াতে এসে স্বামীর সঙ্গে অভিমান করে ফরজানা নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

নিহত ফরজানা (২৪) উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গ্রামের আবুল ইউসুফের মেয়ে। তিনি এক বছরের এক কন্যাসন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, ঢাকার বিমানবন্দর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত ১৯ আগস্ট স্বামীর সঙ্গে অসুস্থ মাকে দেখতে বাপের বাড়ি দৈলারপাড়ায় আসেন ফরজানা। শুক্রবার স্বামী মোক্তার তাকে পুনরায় ঢাকায় ফিরে যেতে বললে তিনি আরও কয়েকদিন বাপের বাড়িতে থাকতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অভিমান হয় বলে পরিবারের সদস্যরা জানান।
পরে স্বামী তাদের শিশুকন্যাকে নিয়ে কালামিয়ার বাজারে নাস্তা করতে গেলে বিকেল প্রায় ৪টার দিকে ফরজানা ঘরের ভেতরে গলায় ফাঁস দেন বলে দাবি পরিবারের।

মহেশখালী থানার (ওসি) আব্দুস সুলতান বলেন, ঢাকা থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category