রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বনরুপা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. পারভেজ মোশারফ (২৪) ও মো. আবু সাঈদ (৬৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত তল্লাশি করে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত মো. পারভেজ মোশারফ রাঙামাটির লংগদু উপজেলার পূর্ব জালালাবাদ এলাকার । বর্তমানে তিনি রাঙামাটি শহরের বনরুপা ফরেস্ট কলোনীতে বসবাস করেন। অপর গ্রেফতারকৃত মো. আবু সাঈদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার । তিনিও বর্তমানে বনরুপা ফরেস্ট কলোনীতে বসবাস করেন।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য হিসেবে জব্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে রাঙামাটি জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।