• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা পাঁচবিবিতে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হারুনুর রশিদের গণসংযোগ কুলিয়ারচরে সালুয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা বিএনপি নেতা দেলোয়ারের পাটকেলঘাটায় পরিবহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃ-ত্যু শিক্ষক থাকা সত্বেও অফিসের কাজ ছেড়ে নিয়মিত ক্লাস নেন অফিস সহকারী দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান কাঁচি-চিরুনিতে ৫৫ বছর, ৭০-এও থামেননি প্রতুল শীল বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

ঠাকুরগাঁওয়ে ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া স্ট্যাম্পসহ মূর্তি উদ্ধার

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে কষ্টিপাথরের প্রাচীন মূর্তি, কষ্টিপাথরের টুকরা, প্রাচীন আমলের মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প ও শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি-এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত লক্ষীপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে আসামীবিহীন অবস্থায় ১টি কষ্টিপাথরের মূর্তি, যার ওজন ১৪ কেজি ৪০০ গ্রাম, এবং ৩টি কষ্টিপাথরের টুকরা, যার মোট ওজন ২২ কেজি ১০০ গ্রাম উদ্ধার করা হয়। এছাড়া ২টি প্রাচীন আমলের মদের খালি বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত ২টি অমূল্য প্রাচীন স্ট্যাম্প (প্রায় ২০০ বছরের পুরোনো) এবং ১টি শঙ্খ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি ও টুকরাগুলোর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রীর সিজার মূল্য সর্বমোট ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

অভিযান শেষে উদ্ধারকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category