• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে জরিমানা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠের লড়াইয়ে মেম্বার পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম সিরাজগঞ্জে কাশবন থেকে দেশীয় রি’ভল’বার ও গু’লি উদ্ধার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২ ভেড়ামারায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নি’হ’ত-০১, আ’হত-০৪ কুমিল্লা বাঙ্গরা বাজারে আনোয়ার মেম্বার হত্যা: মা’মলায় গ্রে’প্তার ১ ডেঙ্গুতে আক্রান্ত লিটন মহাজন, রোগমুক্তি কামনায় দোয়া কুমিল্লায় অভিযানে গ্রেপ্তার ৯৩, ইয়াবা-গাঁজা উদ্ধার ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

নান্দাইলে আর্তমানবতার সেবায় প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে আর্তমানবতার সেবায় প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শেরপুর ইউনিয়নের কামারিয়া বাজারে প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের নিয়ে সংগঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম কামারিয়ার পরিচালক মুফতি আবুল হাসেমের সভাপতিত্বে এবং উক্ত মাদ্রাসার মুদাররিস মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল হক খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনুসিয়া ইশায়াতুল উলুম তালতলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা অলিউল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া বাবু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ওয়াজেদ আলী, মুফতি রোকন উদ্দিন কাসেমী, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক চয়ন, মজিবুর রহমান বাচ্চু, হারুন অর রশিদ সহ প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের অন্যতম লক্ষ্য।
তাদের এই এহেন কর্মকান্ড কে আমরা সাধুবাদ জানাই।
এ সময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category