• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
বাগেরহাটের শরণখোলায় নি’খোঁ’জের তিন দিন পর শিশুর ম’র’দেহ উদ্ধার কালীগঞ্জে কলেজছাত্রী ধ’র্ষ’ণের অভিযোগ, এনসিপি নেতার বি’রুদ্ধে থানায় মা’মলা নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১৫ হালুয়াঘাটে মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ গোপালগঞ্জে পাটখেতে মিলল নি’খোঁ’জ পরী রানীর লা’শ টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ, টুঙ্গিপাড়ায় প্রশাসনের নীরবতা

হালুয়াঘাটে মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী অভিযানের জেরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের মাদক বিরোধী কমিটির অভিযান টিমের সদস্য মো. মিরাশ উদ্দিনের ওপর হামলাকারী শাকুয়াই ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মাদকসেবি রুবেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ‘শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটি’র আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

​বক্তরা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে শাকুয়াই স্কুলের গেটের সামনে মো. মিরাশ উদ্দিনকে একা পেয়ে মাদকসেবী রুবেল ও তার সহযোগীরা এলোপাতাড়ি আক্রমণ করে গুরুতর আহত করে। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন,

​হামলাকারী রুবেলকে দ্রুত গ্রাম পুলিশ চাকরি থেকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে।
​হামলার সাথে জড়িত সকল সহযোগীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
​এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজক ও স্থানীয় এলাকাবাসী।
এসময় শাকুয়াই ইউনিয়নের মাদক বিরোধী কমিটির অভিযান টিমের সদস্য মিরাস উদ্দিন, সাইদুল ইসলাম, আল আমিন হোসেন এবং রাসেল মিয়াসহ অনন্যারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category