• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃ/ত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও দৌলতপুরে বন্যায় পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে উন্নয়নের ছোঁয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন,এমপি সালমান ওমর মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে বসতবাড়ির বেড়া ভেঙে বিভিন্ন ফলদ গাছ কেটে ফেলা, গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মো. শাহজাহান আলী (৩৫) নামের এক ব্যক্তি।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, শিরতা গ্রামের মো. মজনু মিয়া (৩২), মো. মনোয়ার মিয়া (মন) (৪৮), মো. আব্দুর রহিম (৬৫) ও মোছা. রোজিনা বেগম (৫৫) ঘটনার দিন আনুমানিক বিকেল ৪টার দিকে অভিযুক্ত চারজন মিলে তার বাড়ির বেড়া ভেঙে বাড়ির সামনে লাগানো পেঁপে, পেয়ারা, ডালিমসহ বিভিন্ন ফলধরা গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া বাদীর স্ত্রীকেও বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেছেন শাহজাহান আলী।
এব্যাপারে মজনু মিয়ার পিতা আব্দুর রহিম বলেন, আমাদের জায়গায় বেড়া দিয়ে ঘিরা দেওয়ার সময় বাধা দেওয়ার কারণে বেড়া পড়ে গিয়ে গাছ ভেঙ্গে যায়।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
পাঁচবিবি থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই ফিরোজ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁশের বেড়া খুলে দিতে বলা হয়েছে। এবং উভয় পক্ষকে জমি মাপযোগ করতে বলা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category