• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী পাঁচবিবি বিয়াম স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও কাশপিয়া তাসরিন কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট শীতের আগমনী বার্তায় পাঁচবিবিতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান স্বামীহারা নাদিরা ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে নববধূ উধাও কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃ’ত্যু,রেস্টুরেন্ট ম্যানেজার গ্রেপ্তার

কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আমান খন্দকার, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের আদনান আলতাফ নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাড়ির সদস্যরা।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আদনান আলতাফ (২৮) ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়ার আলতাফ হোসাইন রাথারের ছেলে।

নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category