• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
ভৈরবে অনুমোদনহীন কয়েল কারখানায় বিএসটিআইয়ের জরিমানা ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃ/ত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও দৌলতপুরে বন্যায় পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরওয়ার উদ্দীন আহমেদের স্মরণসভা পাঁচবিবির কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য নির্বাচনী দায়িত্বে রাঙামাটি পুলিশের দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ হালুয়াঘাটে উন্নয়নের ছোঁয়া, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন,এমপি সালমান ওমর মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃ’ত্যু নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি লাইজু আক্তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃ/ত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বুধবার(১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।
নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম জোবায়ের হোসেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগাড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। নূর জাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার স্বামী জোবায়ের হোসেন বলেন, ‘আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। গত শুক্রবার আমার স্ত্রীর সামান্য জ্বর আসে। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতির উন্নতি হয়নি। তাই তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।’
এদিকে নূর জাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমাদের প্রিয় ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র মেয়ে ছিলেন। লেখাপড়ার বাইরেও বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। তাঁর মৃত্যুর সংবাদে আমরা অত্যন্ত ব্যথিত। বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজায় কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুইয়া বলেন, একজন মেধাবী ছাত্রীর এ অকালমৃত্যু সত্যিই দুঃখজনক। আমরা কলেজ পরিবার এ ছাত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category