• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী পাঁচবিবি বিয়াম স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও কাশপিয়া তাসরিন কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট শীতের আগমনী বার্তায় পাঁচবিবিতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান স্বামীহারা নাদিরা ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে নববধূ উধাও কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃ’ত্যু,রেস্টুরেন্ট ম্যানেজার গ্রেপ্তার

পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় এক মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় খামারের ৭০ বছর বয়সী নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে জিম্মি করে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে।
নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একটি দল এসে তাঁর হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাঁকে পাহারায় রাখে। এ সময় অন্যরা খামার থেকে মুরগি লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা যায়।
খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, মৌখিকভাবে ঘটনাটি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category