• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জজকোর্টের আশেপাশে দোকানপাট বিচার প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১২ জন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামি হিসেবে শ্রীরায়েরচর এলাকার আবিদ হাসান আপন (২১), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তালতলী এলাকার আমান উল্লাহ (৩৩) ও পশ্চিম মাইজপাড়া এলাকার হাওয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দাউদকান্দি, তিতাস, দেবিদ্বার ও কুমিল্লা আদর্শ সদর এলাকার বাসিন্দা রয়েছেন।
অভিযানে অংশ নেন এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মধুসূদন, এএসআই সুজন কান্তি ও এসআই মিনহাজুলসহ পুলিশের সদস্যরা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ১৫ জনকে পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category