• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী

রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী (ফুল পুকুরপাড়) এলাকায় বাড়ির সীমানায় অনধিকার প্রবেশ করে রান্নাঘর ভাঙচুর, এক নারীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় সুমিত্রা মন্ডল (৪৫) নামে এক নারী রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই এলাকার রমনি মন্ডলের স্ত্রী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৫’নভেম্বর দুপুর আনুমানিক ১’টা ৩০’মিনিটের দিকে একই এলাকার মিনতি মন্ডল (৫০), বিনা মন্ডল (৫২) ও চঞ্চলা শিকদারের (৭৫) বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২ ও ৩ নম্বর বিবাদীর নির্দেশে ১ নম্বর বিবাদী মিনতি মন্ডল তাদের বাড়ির সীমানায় প্রবেশ করে রান্নাঘর ভাঙচুর করেন।

এ সময় সুমিত্রা মন্ডল প্রতিবাদ জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কিল, ঘুষি, লাথি ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি নীলাফুলা জখম হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ অভিযোগে আরও বলা হয়, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগী সুমিত্রা মন্ডল।

সুমিত্রা মন্ডলের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিবাদীরা তাকে বা তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এমনকি তার স্বামীকে কুপরামর্শ দিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি এবং সংসার ভাঙার চেষ্টাও করা হচ্ছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সুমিত্রা মন্ডল।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হয়। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category