• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ, যুবদল নেতা বিরুদ্ধে সুন্দরবনসংলগ্ন রিসোর্টের পরিবেশবান্ধব ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী

চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে দীর্ঘ ৫০ বছরের ব্যবহৃত চলাচলের একটি গ্রামীণ কাঁচা রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাস্তাটিতে গাছের খুঁটি গেড়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে স্থানীয় কয়েকটি পরিবারসহ প্রায় ৪-৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ ও অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় গত ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী ইজাজুল হক বাদী হয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পূর্বপাড়া গ্রামে ব্র্যাক অফিস থেকে দক্ষিণ দিকে যাতায়াতের একটি পুরোনো কাঁচা রাস্তার ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ৪-৫টি গ্রামের মানুষ চলাচল করে আসছে। কিন্তু গত ৩ নভেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আসিফ মিয়া (৫৫) ওই রাস্তা মাঝে গাছের ৫টি খুঁটি পুঁতে চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়।

ভুক্তভোগীরা জানান, বিকল্প কোনো রাস্তা না থাকায় এই পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তাঁরাসহ এলাকাবাসী। বিশেষ করে বাদী ইজাজুল হকের ৩টি লেয়ার মুরগির ফার্মে খাদ্য ও প্রয়োজনীয় মালামাল আনা-নেওয়াসহ মারাত্মক যাতায়াত সমস্যার সৃষ্টি হয়েছে। এর ফলে বেশ কয়েকটি পরিবার বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বাধ্য হয়ে আইনি সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছেন ভুক্তভোগী ইজাজুল হকের পরিবার। দ্রুত এ বিষয়ে সরেজমিন তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

এব্যাপারে ইজাজুল হকের প্রবাস ফেরত পিতা মো. জালাল উদ্দিন (৬৩) জানান, রাস্তাটি দেখেই তিনি তাঁর শ্বশুর বাড়ি এলাকা আগরপুর পূর্বপাড়ায় জায়গা ক্রয় করে বাড়িঘর নির্মাণ করেন। ৬ বছর মালোশিয়া ও দীর্ঘ ২০ বছর সৌদি আরব প্রবাসজীবন শেষ করে প্রায় ২ বছর আগে ওই জায়গায় তিনটি লেয়র মুরগীর খামার করে পরিচর্যা করে আসছেন তাঁরা। তাঁর দাবী তাঁর ক্রয়কৃত সম্পত্তি ও বিবাদী আসিফ মিয়ার সম্পত্তির উপর দিয়ে প্রায় ৫০ বছর আগে একটি গ্রামীণ রাস্তা তৈরী করে এলাকার মানুষ যাতায়াত করে আসছে। এত দিন এ রাস্তা নিয়ে কারো কোন অভিযোগ কিংবা সমস্যা হয়নি। হঠাৎ করে কোন প্রকার ঝগড়া ছাড়াই কেন বা কি কারণে দীর্ঘদিনের নির্মাণকৃত রাস্তাটির উপর প্রতিপক্ষ ৫টি গাছের খুটি পুঁতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তা বুঝতে পারছিনা। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। অভিলম্বে এই রাস্তা থেকে খুটিগুলো অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এব্যাপারে অভিযুক্ত মো. আসিফ মিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমাদের জায়গায় আমি খুঁটি পুঁতেছি। এ নিয়ে সালিশ দরবারের কি আছে?

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে ভূক্তভোগী ইজাজুল হকের লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category