• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া মাধবপুরে পৃথক ঘটনায় দুই তরুণীর ঝু/ল/ন্ত ম’র’দে’হ উদ্ধার, একজন হবু বধূ কুমিল্লায় নি’খোঁ’জের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার ম/র/দে/হ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূরুঙ্গামারীতে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা ১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ

রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
২১ শে নভেম্বর শনিবার সকালে রাজাপুর ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহিন বাদশাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন। রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ জব্বার আলী আকন্দ, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ শহিদুল ইসলাম, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আলাউদ্দিন খাঁন আলো, বেলকুচি উপজেলা জাসাস এর সভাপতি মোঃ আবু হোসেন, জাসাস এর সহসভাপতি মোঃ গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আব্দুল আলিম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী, অভিভাবক বৃন্দ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে রাজাপুরে যে উন্নয়ন করতে পারেনি, আমরা আগামী পাঁচ বছরে তা করে দেখাব। বিগত আমলে আওয়ামীলীগ শিক্ষার কোন উন্নয়ন করেনি বরং ছাত্র সমাজ ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ এখন আগুন নিয়ে খেলছে, জনগনের বাড়িঘর ভাংচুর অফিস আদালতে আগুন দিয়ে দেশে নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তাদের সন্ত্রাসী লুটতরাজ রুখে দিতে জনগনই যথেষ্ট, জনগন তাদের ভয়কট করেছে এমনকি জনগণের চাপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তাই দেশে নৈরাজ্য সৃষ্টি করে জালাও পোড়াও করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।
তিতি ছাত্র ছাত্রীদের উদ্যেশ্য করে বলেন, মাদক কোনো সাময়িক আনন্দের উৎস নয়, এটি একটি নীরব ঘাতক। কৌতূহলবশত বা অসৎ সঙ্গের প্ররোচনায় পড়ে অনেকেই প্রথমবার মাদকের ছোঁয়া নেয়। কিন্তু একবার এই মরণনেশার জালে আটকে গেলে সেখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মাদক কেবল একটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেই ধ্বংস করে না, এটি তার চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং নৈতিকতাকেও তিলে তিলে নিঃশেষ করে দেয়। একজন মাদকাসক্ত শিক্ষার্থী শুধু নিজের ভবিষ্যৎই নষ্ট করে না, বরং তার পুরো পরিবারকে এক চরম অনিশ্চয়তা ও সামাজিক লজ্জার মুখে ঠেলে দেয়। বাবা-মায়ের সারাজীবনের সঞ্চিত স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়।
ছাত্রজীবন হলো বীজ বপনের সময়। এই সময়ে তোমরা যেমন বীজ বপন করবে, ভবিষ্যতে ঠিক তেমনই ফসল ঘরে তুলবে। শিক্ষা কেবল ভালো ফলাফল বা একটি চাকরির সনদ অর্জনের মাধ্যম নয়; শিক্ষা হলো নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলার হাতিয়ার। জ্ঞানার্জনের মাধ্যমেই তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, পরিবার ও দেশের হাল ধরতে পারবে। আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তোমাদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে। আর সেই বিকাশের একমাত্র মাধ্যম হলো নিয়মিত অধ্যবসায় ও লেখাপড়ায় গভীর মনোনিবেশ করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category