রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বরকল উপজেলার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে মানবিক সহায়তা হিসেবে সোলার ব্যাটারি প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন।গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে রাঙামাটি সদর জোনের শুভলং আর্মি ক্যাম্পের আওতাধীন বরকল উপজেলার ১নং শুভলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোন কমান্ডারের পক্ষ থেকে সোলার ব্যাটারি প্রদান করা হয়। শুভলং ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে এ সোলার ব্যাটারি তুলে দেন।দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বিশেষ করে গরমের সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত আলো ও বাতাসের অভাবে শিক্ষক-শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।