শিরোনাম :
ভূরুঙ্গামারী শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ চুলকাটিতে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের সৌজন্যে কৃষি মেঘা মাঠ দিবস অনুষ্ঠিত কলেজ ছাত্র হত্যার নেপথ্যে হেলাল—নবীগঞ্জে গ্রেপ্তার ৩ অষ্টগ্রামের হাওরে ধানে নেক ব্লাস্ট আতঙ্ক, সোনালি স্বপ্নে দুশ্চিন্তার ছায়া অল্প টাকায় কঠিন খাটুনি, বেঁচে থাকাই রূপসীদের বড় যুদ্ধ কুলিয়ারচরে ১২জন সেবাদানকারীর মাঝে একই রকমের পোশাক ভৈরবে ৭মাসের শিশুকে হত্যা করলো পিতা অভিযোগ স্ত্রীর কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ বিএনপি নেতাকে ঘিরে অপপ্রচার: কালীগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

কলেজ ছাত্র হত্যার নেপথ্যে হেলাল—নবীগঞ্জে গ্রেপ্তার ৩

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া (২৩) নিহত হওয়ার ঘটনায় মূল আসামি হেলাল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎গ্রেফতার অন্য দুইজন হলেন নাসির মিয়া ও মাসুম মিয়া।

‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একটি দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের নবীগঞ্জ থানায় নেওয়া হয়।

‎নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
‎উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (রোববার) সকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঞ্জুর মিয়া নিহত হন এবং অন্তত ২০ জন আহত হন।

‎নিহত মঞ্জুর মিয়া বেগমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সরকারি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

‎ঘটনার দিন হেলাল মিয়া ও মনিরুজ্জামানের নেতৃত্বে এক পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category