• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

অষ্টগ্রামে জমি বিরোধে যুবক নি’হত, চাচাতো ভাই গ্রে’প্তার

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মহসিন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত ৭ জুলাই বাঙালপাড়া ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে চাচাতো ভাই মহিউদ্দিনের সঙ্গে বাগ্বিতণ্ডার পর রহস্যজনকভাবে মারা যান মহসিন। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রচার করা হলেও, নিহতের পরিবার শুরু থেকেই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে।

জানা গেছে, মৃত্যুর প্রায় দুই মাস আগে, গত ১১ মে ২০২৬ তারিখে মহসিন মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন (নং-৭৪৩/২০২৬) মামলায় তিনি অভিযোগ করেন, চাচাতো ভাই মহিউদ্দিন ও তার সহযোগীরা তাকে খুন ও জখমের হুমকি দিচ্ছে।

বাঙালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম বলেন, ঘটনাটি শুনেছি এবং স্থানীয়দের কাছ থেকে স্ট্রোকে মৃত্যুর কথা জেনেছি।

স্থানীয়রা জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তারা মহসিনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা মারধর করেছে, তা দেখেননি।

অভিযুক্ত মহিউদ্দিনের মা দাবি করেন, তার ছেলে নাসিরনগরের একটি মসজিদের ইমাম। চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি মহসিনকে হাসপাতালে নেওয়ার কাজে সহযোগিতা করেন। তার ছেলেকে হত্যার ঘটনায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ। সুষ্ঠু তদন্তের দাবি জানান।

অষ্টগ্রাম থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, কোটে মামলার বিষয়ে থানার কাছে আগে কোনো তথ্য ছিল না। এ ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category