• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Headline
তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কা’রা’দ’ণ্ড সাতক্ষীরা তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক একদিনেই সড়কে ঝরল ৪ প্রা’ণ, তারাগঞ্জে নি/হ/ত দুজনসহ সবাই নীলফামারীর কুড়িগ্রামে হঠাৎ বন্ধ স্কুল ফিডিং কর্মসূচি, চরম বিপাকে ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ কালীগঞ্জে শিকল পরা অবস্থায় নদীতে পড়ে নি’খোঁ’জ যুবকের ম/র/দে/হ উদ্ধার সোমেশ্বরী নদীতে ৬০০ মিটারের কাঠের সেতু নির্মাণ করলেন ডেপুটি স্পিকার ভৈরবে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা, বিচার দাবি সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি বেতন বাড়ানোর দরকার নেই, দ্রব্যমূল্য কমান: সিপিবি কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ

আমরণ অনশণ সফল করার লক্ষে,নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা

তপন দাস, নীলফামারী প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৩ জুন, ২০২৬

আগামী ৮ জুন ঢাকায় ডাকঘর কর্মচারীদের আমরণ অনশণ কর্মসুচি সফল করার লক্ষে নীলফামারীতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আহবায়ক জিকরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভা সঞ্চালনা করেন সংগঠনের জেলা সদস্য সচিব জামিল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা পোস্ট মাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান।
সভায় জানানো হয় আগামী ৮জুন ঢাকাস্থ ডাকঘর ভবনে নয় দফা দাবী বাস্তবায়নে আমরণ অনশণ কর্মসুচি অনুষ্ঠিত হবে। সেখানে সারাদেশের মত নীলফামারী জেলার ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরা অংশ নেবেন।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা জানান, শাখা ডাকঘরের কর্মীরা সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন অথচ নাম মাত্র সম্মানী পান তারা।
বলেন, নেই কোন বেতন, বোনাস বা উৎসব ভাতা। আমরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ জেলা কমিটির সদস্য সচিব জামিল আহমেদ জানান, আমরা চাই সরকার আমাদের দাবীগুলো মেনে নিক। এগুলো আমাদের নায্য দাবী।
বলেন, আমরা মানবেতর জীবন যাপন করি, আমাদেরওতো সংসার রয়েছে। আশা করি সরকার বাহাদুর আমাদের দিকে তাকাবেন।
তিনি জানান, শাখা ডাকঘরের কর্মীরা চার হাজারের কিছু বেশি সম্মানী পেয়ে থাকেন।
প্রসঙ্গত অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, স্বতন্ত্র বেতন স্কেল গঠন, আট ঘন্টা কর্মসয়ম নির্ধারণ, ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়োগকরণ, অবসরকালীন ভাতাসহ নয় দফা দাবী বাস্তবায়নে আন্দোলণ করে আসছে শাখা ডাকঘরের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category