• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

একটি বাচ্চাকে টেনে নিয়ে গেল খান জাহান আলী মাজারের কুমির

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রঃ) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে ফাতেমা (৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে ফাতেমা মাজারের মহিলা ঘাটে গোসল করতে নামলে দিঘিতে থাকা একটি কুমির তাকে কামড়ে ধরে পানির নিচে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে মাজার এলাকায় থাকা স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category