• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

মো.মুক্তাদির হোসেন,, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচীর অধীনে বিভিন্ন ধরনের বনজ, ফলজ গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, জৈব ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন এমপি এবং প্রধান বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী উপস্থিত ছিলেন। অন্যান্যের মাঝে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, সমবায় কর্মকর্তা মোঃ আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খায়রুল আহসান মিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত ও ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচী, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩টি প্রদর্শণী পুকুর এবং ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫২৮৪টি বিভিন্ন ধরণের ফলজ-বনজ গাছের চারা, ৪৭০০টি বাঁশের খুঁটি, মিষ্টি কুমড়া, লাউ, শসা, বেগুন, পুইশাক, পালং শাক, কলমী শাক বীজ, ৯৬০০টি মাছের পোনা, ৪৫০ কেজি মাছের খাদ্য, ২৬৫০০ কেজি জৈব সার, ১৫ কেজি টিএসপি, ৩০ কেজি জি-ইউরিয়া, ৩০ কেজি খৈল, ২৪ কেজি চুন ও তিনটি সাইনবোর্ড বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category