• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, মানিকের জিজ্ঞাসাবাদে নাঙ্গলকোটে অটোরিকশাচালক মেহেদী (১৮) ও আরমান হোসেন (১৫) হত্যার রহস্য উদঘাটন হয়েছে।
গত ১২ আগস্ট নাঙ্গলকোটের আতিয়াবাড়ী এলাকায় অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, মেহেদীকে হত্যার পর তাঁর অটোরিকশা ছিনতাইয়ের কথা আসামিরা স্বীকার করেছেন। মানিক ও তাঁর সহযোগী সেলিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তদন্তে মানিকের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনটি নিখোঁজ অটোরিকশাচালক আরমানের বলে শনাক্ত হয়। পরে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকায় একটি ডোবা থেকে উদ্ধার হওয়া কঙ্কালের সঙ্গে আরমান হত্যার যোগসূত্র পায় পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর মানিক আদালতে আরমানকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
এ ছাড়া ২০২৪ সালে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান সাইমন (১৭) নামে এক চালককে হত্যার অভিযোগও রয়েছে মানিকের বিরুদ্ধে।
পুলিশের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালকদের টার্গেট করে হত্যাকাণ্ডে জড়িত থাকায় মানিককে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে বিচারাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category