• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তদারকি ও অভিযান পরিচালনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে একজনকে ৩ মাস এবং অপর একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন, পুলিশের সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category