• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

কুমিল্লা হোমনায় ২০ কেজি গাঁজাসহ আ’টক ১

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কুমিল্লার হোমনা মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২.৩০ টার দিকে উপজেলার মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করপ পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মো: গিয়াস উদ্দিন (৩৮) দাউদকান্দি উপজেলার ভাজরা সরকার বাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হোমনা-টু-মেঘনা সড়কের মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় নিরঞ্জন শীলের বাড়ির সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: গিয়াস উদ্দিন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান,এঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category