• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ

কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কুলিয়ারচর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে যোগ্য ও কাঙ্ক্ষিত প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ নূরুল ইশরাক। কুলিয়ারচর পৌরসভার খরকমারা গ্রামের এক সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই তরুণ নেতাকে পৌরসভার অভিভাবক হিসেবে পেতে জোর দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমানে তাঁকে নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। তরুণ এই সম্ভাবনাময় রাজনৈতিক ব্যক্তিত্বকে মেয়র পদে দেখতে চেয়ে নানা বার্তা, পোস্টার ও শুভেচ্ছা সম্বলিত পোস্ট শেয়ার করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

নূরুল ইশরাকের ধমনীতে বইছে কুলিয়ারচরের সেবা ও রাজনীতির দীর্ঘ ঐতিহ্যবাহী রক্ত। তিনি কুলিয়ারচরের উন্নয়নের প্রাণপুরুষ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার দুবারের সাবেক মেয়র, স্বর্ণপদকপ্রাপ্ত কুলিয়ারচর ইউনিয়ন পরিষদের চারবারের সফল চেয়ারম্যান প্রয়াত নূরুল মিল্লাতের সুযোগ্য সন্তান। তাঁর পিতামহ (দাদা) মরহুম মৌলভী আবুল কারাহ মোহাম্মদ নুরুল্লাহ দীর্ঘ ৪২ বছর কুলিয়ারচর ইউনিয়ন বোর্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি ছিলেন পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য এবং এলাকায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসার প্রতিষ্ঠাতা।

বংশানুক্রমিক জনসেবার এই ধারায় নূরুল ইশরাকও নিজেকে তৈরি করেছেন তৃণমূলের মানুষের আস্থার প্রতীক হিসেবে। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য মো. শরীফুল আলমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি যুবদলের একজন সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে রাজপথে সুপরিচিত।

স্থানীয়দের মতে, কুলিয়ারচরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং মাদক ও অপরাধমুক্ত একটি আধুনিক, মডেল পৌরসভা গঠনে নূরুল ইশরাকের মতো একজন শিক্ষাদীপ্ত, তরুণ ও ঐতিহ্যবাহী পরিবারের প্রতিনিধি অত্যন্ত প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এই ব্যাপক উদ্দীপনা ও জনদাবির বিষয়ে স্থানীয়রা বলছেন, পূর্বসূরিদের মতো নূরুল ইশরাকও কুলিয়ারচরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করবেন-এই প্রত্যাশাই সবার।

পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে নূরুল ইশরাক বলেন, দলীয় সিদ্ধান্ত পেলে তিনি মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category