• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline
অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া মাধবপুরে পৃথক ঘটনায় দুই তরুণীর ঝু/ল/ন্ত ম’র’দে’হ উদ্ধার, একজন হবু বধূ কুমিল্লায় নি’খোঁ’জের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার ম/র/দে/হ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূরুঙ্গামারীতে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা ১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ

গড়েয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

গড়েয়া বাজারে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের নির্বাহী পরিচালক শহীদউদ্দৌলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় দোকানগুলোতে পণ্যের মেয়াদ, মূল্য তালিকা ও ভোক্তা অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যায়। এছাড়া কিছু প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং ভোক্তাদের সঙ্গে আইনসম্মত আচরণ করার বিষয়ে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category