• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

গণভোটের রায় ও জুলাই শহীদদের বিচারের দাবিতে বাগেরহাটে গণমিছিল

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ১ আগস্ট, ২০২৬

গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের মেঘনীতলা পানবাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানী ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় এবং জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মিজানুর রহমান মল্লিক, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা সাহিদুল আলম, তাজমুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম এবং ছাত্রশিবির বাগেরহাট জেলা সভাপতি আহমেদ আব্দুল্লাহ। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মশিউর রহমান খান এমপি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি বলেন, জনগণের দেওয়া গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই শহীদ ও শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category