• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Headline
আমড়াতলীতে চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদ শরীফের উঠান বৈঠক কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম” এর লাইফ মেম্বার হলেন সজীব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আসছে ২৪ আগস্ট ২০২৬ “গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরাম (সরকারি রেজিস্ট্রেশন নং-৮৩৯৫/২৫)”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে সাংবাদিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মোছাব্বির হাসান সজীবকে লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। এ ধারাবাহিকতায় মোছাব্বির হাসান সজীবকে সংগঠনের লাইফ মেম্বার হিসেবে যুক্ত করা হয়েছে।

এদিকে, সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোছাব্বির হাসান সজীবও গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মানবকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেছেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার ও মানবাধিকার রক্ষায় সচেতনতা তৈরি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

গ্লোবাল কনজ্যুমার এন্ড হিউম্যান রাইটস ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশায় সংগঠনটির সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category