• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারা,’দ’ণ্ড কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

চাকরি করেন টাঙ্গাইল , বেতন তোলে রাণীনগর

রাজেকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

নওগাঁর রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান টাঙ্গাইলে কর্মরত থাকলেও গত দুই বছর ধরে রাণীনগর উপজেলার পদ ধরে রেখে এখান থেকেই বেতন-ভাতা উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কামরুল হাসান ২০১৫ সালের ১৫ মে রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১০ বছর কর্মরত থেকে বিগত সরকারের আস্থাভাজন প্রতাপশালী কর্মকর্তা হয়ে ওঠেন।
পরবর্তীতে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পর শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন এলে রহস্যজনক কারণে কামরুল হাসানকে আর দেখা যায় না । খোঁজ নিয়ে জানা গেছে

২০২৪ সালের ১৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তাকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়। একই বছরের ২৭ অক্টোবর আরেক আদেশে তাকে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়। এরপর থেকে তিনি টাঙ্গাইলে দায়িত্ব পালন করলেও রাণীনগরের পদটি এখনো তার দখলে রেখেছে

এ অবস্থায় দীর্ঘদিন ধরে পদটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ফলে উপজেলার শিক্ষা কার্যক্রমে তদারকি, শিক্ষকদের প্রশিক্ষণ, মনিটরিংসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পদটি শূন্য ঘোষণা না হওয়ায় নতুন কাউকে পদায়ন বা নিয়োগ দেওয়াও সম্ভব হচ্ছে না।

রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-ডাটা এন্ট্রি অপারেটর ফারুক আহমেদ মোল্লা জানান, বর্তমানে অফিসে কোনো পূর্ণকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে রয়েছেন এবং সহকারী শিক্ষা কর্মকর্তা পদও শূন্য। একাডেমিক সুপারভাইজার পদটি কাগজে-কলমে থাকলেও কার্যক্রম পরিচালনার জন্য কেউ নেই। এতে দাপ্তরিক কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কামরুল হাসান টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসে সংযুক্ত থাকার বিষয়টি স্বীকার করেন। বেতন উত্তোলনের বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ীই বেতন তুলছি। তবে রাণীনগরে দায়িত্ব পালনের বিষয়টি অধিদপ্তরের সঙ্গে কথা বলতে হবে বলে মন্তব্য করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল হাসান শিক্ষা কার্যক্রম সচল রাখতে জরুরি ভিত্তিতে একজন একাডেমিক সুপারভাইজার পদায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন।

চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, উপজেলার শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে দ্রুত একজন একাডেমিক সুপারভাইজার নিয়োগ অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category