• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া মাধবপুরে পৃথক ঘটনায় দুই তরুণীর ঝু/ল/ন্ত ম’র’দে’হ উদ্ধার, একজন হবু বধূ কুমিল্লায় নি’খোঁ’জের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার ম/র/দে/হ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূরুঙ্গামারীতে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা ১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ

টেকনাফ-উখিয়ায় অভিযান: ১ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৭ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে মোট ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) কোস্ট গার্ড ও বিজিবির পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহলদল উখিয়ার পাগলীর বিল দক্ষিণ বক্তাতলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় আব্দুল আলম (৩৩) ও মাহমুদুল হক (৪৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড ও বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category