• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম

ঠাকুরগাঁওয়ে পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল নিতে যানবাহনের দীর্ঘ লাইন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। হঠাৎ করে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে অনেক চালক একসঙ্গে পাম্পে ভিড় করেন।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। অতিরিক্ত চাপের কারণে কিছু পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। ফলে অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তেল নিতে আসা কয়েকজন চালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর দেখে তারা আগাম তেল সংগ্রহ করতে এসেছেন। ভবিষ্যতে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তার আশঙ্কায় অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নেওয়ার চেষ্টা করেন।
এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকৃত সংকট নেই। তবে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি গ্রাহক একসঙ্গে পাম্পে আসায় সাময়িক চাপের সৃষ্টি হয়েছে। নতুন চালান পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category