• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের কা’রাদ’ণ্ড কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডা’কা’তির ঘটনায় গৃহকর্ত্রী খু/ন নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে অশীতিপর সংখ্যালঘু বৃদ্ধা সুশিলা রাণীর জমি দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল লাকড়ির ঘরে গাঁ’জা’র গুদাম, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার ভৈরবে শুরু হলো টার্গেটবল প্রশিক্ষণ ও গোল্ডকাপ প্রতিযোগিতা সাংগঠনিক তৎপরতা জোরদারে নানিয়ারচর উপজেলা বিএনপির সভা পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল জয়পুরহাট সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্ট ঘিরে ভা’ঙ’চু’র, শিক্ষককে লা’ঞ্ছি’ত

দুস্থদের মাঝে খাবার বিতরণ করল শাহিন রহমান ফাউন্ডেশন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৭ জুন, ২০২৬

আত্ম মানবতার সেবায় শাহিন রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় এবং দুস্থ মানুষদের মাঝেে খাবার এবং শরবতের বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (২৬ জুন) খুলনা ও বাগেরহাট অঞ্চলের বিভিন্ন জনবহুল এলাকায় কারবালার শহীদদের স্মরণে এবং ইমাম হুসাইন ইবনে আলীর ভালোবাসায় পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শরিফুল ইসলাম শাওন এর অর্থায়নে রং মহল ফর ইয়ুথ এর সদস্যবৃন্দ দিনব্যাপী এই কার্যক্রমের সহায়তা করেন।

এ সময় দেখা যায় বিভিন্ন পথচারী ও দুস্থ অসহায় মানুষদের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার তুলে দিচ্ছেন।

এ বিষয় সাংগঠনের সভাপতি শরিফুল ইসলাম শাওনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাহিন রহমান মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছি। এটি একটি মানবিক সংগঠন এর মাধ্যমে আমরা চাই বাগেরহাট তথা খুলনা অঞ্চলের মানুষ যেন বিভিন্ন সুযোগ-সুবিধা পাই। এছাড়া রাষ্ট্রীয় সকল দুঃসময়ে আমরা সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর লক্ষ্যে কাজ করছি।

এই সংগঠনের সহযোগিতা পাওয়া পথচারী করিমন বিবি বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা খাবার পেয়েছি পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র পেয়েছি। তাই আমাদের পাশে এভাবে যেন এই সংগঠন দাঁড়াতে পারে সেই দোয়া করি।

সাধারণ মানুষের ধারণা এই সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ভবিষ্যতে সরকারের সহযোগিতা পেলে বিভিন্ন উন্নয়ন কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category