• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের বর্ণাঢ্য বিদায় বাগেরহাটে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেলেন ১৩ জন অসচ্ছল ব্যক্তি বাগেরহাটের কচুয়ায় হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, ছেলে হাসপাতালে রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হাতিয়ায় মামলাকে ‘ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন রামুতে ৩০ টাকার বিনিময়ে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ সাংবাদিকের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপত্তিজনক ও অশালীন মন্তব্যকারী আওয়ামী লীগের নেতা মো: শাহিদুল ইসলামকে ‘দৈনিক প্রলয়’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাপ্ত অভিযোগের সঠিকতা যাচাই এবং ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইন, ১৯৭৩ অনুযায়ী মতামতসহ প্রতিবেদন দাখিলের অনুরোধ জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
জানা গেছে, মো: রেজাউল করিম রেজা নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রকাশনা শাখা থেকে ডিএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের (ডিআইজি) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

১ জুলাই ঢাকা জেলা সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানববন্ধনে আপত্তিজনক অশালীন মন্তব্যকারী মো: শাহিদুল ইসলামকে দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক পদে নিয়োগের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ জমা পড়ে।
উক্ত অভিযোগের ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই ও আইনগত মতামতসহ প্রতিবেদন জমা দিতে পুলিশ প্রশাসনের কাছে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category