• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Headline
অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া মাধবপুরে পৃথক ঘটনায় দুই তরুণীর ঝু/ল/ন্ত ম’র’দে’হ উদ্ধার, একজন হবু বধূ কুমিল্লায় নি’খোঁ’জের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার ম/র/দে/হ বাগেরহাটে বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন ভূরুঙ্গামারীতে ৭ বছরেও হয়নি সোনাহাট সেতুর সংযোগ সড়ক, চরম ভোগান্তিতে স্থানীয়রা ১৮ বছরের প্রবাসজীবনের সঞ্চয়ে জমি কিনে বিপাকে পানছড়ির রিপন সরকার গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে অ’গ্নি’সং’যোগ নি’ষি’দ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বেলাবোতে বিএনপির বিক্ষোভ

নলমুড়ি–কুচাইপট্টি সংযোগ সেতু নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শনে: সংসদ হুইপ অপু

মো.সাহেদ আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ও নলমুড়ি ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থানের লক্ষ্যে বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে নতুন গতি এসেছে।শুক্রবার (৩১জুলাই)বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের মানোনীয় হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ এমপি। পরিদর্শনকালে নলমুড়ি ও কুচাইপট্টি সংযোগ সেতু নির্মাণের স্থান বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারিক আজিজ মোবারক ঢালী ও আক্তার হোসেন নান্টু খান

নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আদম আলী খাঁনসহ বিএনপির নেতাকর্মী এবং জেলা নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

কুচাইপট্টি ইউনিয়ন চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন বলেন, এই সেতুটি বাস্তবায়িত হলে নলমুড়ি ও কুচাইপট্টির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে, যাতায়াতের সময় ও ব্যয় কমবে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আদম আলী খাঁন বলেন, এই সেতু নলমুড়ি ও কুচাইপট্টি লাখো মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর অপেক্ষায় রয়েছে। আজকের এই পরিদর্শন আমাদের নতুন আশা জাগিয়েছে। আমরা চাই দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষ করে প্রকল্প অনুমোদন ও নির্মাণকাজ শুরু হোক। এই সেতু বাস্তবায়িত হলে কুচাইপট্টি ও নলমুড়ির যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও পর্যটনের ব্যাপক উন্নয়ন ঘটবে।

পরিদর্শনকালে সংসদ হুইপ মিয়া নুরুউদ্দিন আহম্মেদ অপু এমপি বলেন, নলমুড়ি – কুচাইপট্টি সংযোগ সেতু নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি বিষয়গুলো আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট প্রকৌশলীরা সব তথ্য সংগ্রহ করছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই সেতু নির্মিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category