ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, ঘোষপালা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শফিকুর রহমান, রবিউল আলম ফরাজী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ছাইয়েদুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সহ-সভাপতি ফারহানা বিনতে আব্দুল্লাহ সহ প্রমুখ।
এ সময় বক্তারা গরু চুরি নিয়ে ব্যাপক তৎপর থাকতে আইন শৃঙ্খলা বাহিনীকে কে আহ্বান জানান, এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করতে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত সভায় আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।