• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা

মো.আব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে দীর্ঘদিনের ‎টানা বৃষ্টি ও বন্যার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটায় শাক-সবজির পাশাপাশি হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম।
‎বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও এখন কাচা মরিচের দাম প্রতি কেজি৩২০ টাকা ধরে বিক্রি করা হচ্ছে।
‎নাসিরনগরের বিভিন্ন বাজারে কোথাও ৩২০ টাকা, কোথাও ৩১০ কিংবা ৩০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ ও অনেক কম। এতে করে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ।সোমবার নাসিরনগরের বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ‎বিক্রেতাদের মতে, বাজারে নতুন কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি ধরে।
‎ব্যবসায়ীরা বলেন, এক সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল ১২০-১৩০ টাকা। টানা বৃষ্টিতে মরিচের দাম বেড়ে গেছে বলে তারা দাবি করেন।

‎নাসিরনগর বাজারের সবজি বিক্রেতা মিন্টু মিয়া জানান, এক সপ্তাহের ব্যবধানে শুধু সবজি না অনেক কিছুর দাম ই ঊর্ধ্বমুখী। ক্রেতাদের সঙ্গে দাম দিয়ে মাঝেমধ্যে ই বিবাদে জড়াতে হচ্ছে আমাদেরকে।‎তিনি বলেন, আমাদের কিনে আনতে হচ্ছে বেশি দামে, কমে কিভাবে বিক্রি করবো। বৃষ্টি কমলে হয়তো দামও কমে যেতে পারে।
‎বাজার করতে যাওয়া একজন গৃহিণী বলেন, দাম আসলে আমাদের নাগালের বাইরে। কাঁচামরিচের দাম ক্রমাগত বাড়ছে, এখন রান্নাতে তো প্রয়োজনীয় জিনিস এটা। কাঁচামরিচ ছাড়া রান্না করবো কিভাবে। অন্যান্য সবজির দামও বেশি। দুই-তিন রকমের সবজি অল্প করে কিনতে গিয়েও দুই তিনশো টাকার মতো চলে যাচ্ছে। এতে করে কেটে খাওয়া সাধারণ মানুষের নাভিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category