• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
পাঁচবিবিতে মশাবাহিত রোগ প্রতিরোধে লকমা জমিদার বাড়িতে পরিচ্ছন্নতা অভিযান রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার বাগেরহাট পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে ইয়াবা উদ্ধার,বিএনপি নেতার দুই ছেলেসহ আটক ৩ ভৈরবে ১৯২৫ পিস ইয়াবাসহ দম্পতি আটক বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন, স্লোগান দিয়ে পালাল দুর্বৃত্তরা হাতিয়ায় ১৫ দিন বিদ্যুৎ সংকটের আশঙ্কা, প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং

পাঁচবিবিতে অজ্ঞাত যুবকের ম’র’দে’হ উদ্ধার

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞাত পরিচয়ধারী (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করার পর সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করেন। স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করলে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category