শিরোনাম :
বিএনপি নেতাকে ঘিরে অপপ্রচার: কালীগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা,দায়িত্ব হারালেন ৩ কর্মকর্তা কুলিয়ারচরে রাস্তার দুই সাইড দখল মুক্ত না হওয়ায় নির্মাণাধীন রাস্তার কাজ বন্ধ মাধবপুরে ডিবি’র অভিযানে ১২৯ কেজি গাঁজা নারী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সুপারি বস্তায় ৩ কেজি গাঁজা, নারী আটক ভুরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত বাগেরহাটে খাস জমি অবমুক্ত করলেন এসিল্যান্ড কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনে বড়সড় অভিযান: ছোট সুমন বাহিনীর শীর্ষ সহযোগী অস্ত্রসহ ধরা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান শুরু

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষা দিতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। শিশুদের টিকা প্রদানে অভিভাবকদের এগিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু টিকার আওতায় আসবে তা এখনো নির্ধারণ করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।

ডা. প্রদিপ কুমার বকসী বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই হামের লক্ষণ দেখা দিলে আক্রান্ত শিশুকে দ্রুত আইসোলেশনে রাখতে হবে এবং অন্যান্য শিশুদের সঙ্গে মেলামেশা সীমিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি করারও পরামর্শ দেন তিনি। হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের টিকা প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সম্ভাব্য ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category