• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বেলাবো উপজেলা ছাত্রদল।

গতকাল সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, কলম ও স্কেল বিতরণ করা হয়।

শুধু পরীক্ষার্থীরাই নয়, কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের প্রতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন বেলাবো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক সহায়তা দিতে তারা সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, বেলাবো উপজেলা ছাত্রদলের নাহিদ হোসেন ,বিদুৎ মিয়া , মোঃ শাকিল,মোঃ মাহিন,মোঃ রনি, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ রাকিব, মোঃ রাব্বি,মোঃ আরিফ,মোঃ নবিন, মোঃ মোহিন,মোঃ জুনাইদ,মোঃ বিজয়, মোঃ ফাহিম, মোঃ আকাশ,মোঃ রনি,মোঃ সিয়াম,মোঃ শিশির,মোঃ আবির’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, কলেজ শাখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন বলেন, পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category