• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক টানা বৃষ্টিতে বিপাকে পাঁচবিবির কৃষক, ফসলহানির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটছে ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের ভৈরবে গোড়া পচন ও পাতা ঢলে পড়া রোগে দিশেহারা সবজি চাষিরা আ.লীগসহ অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ করে মা’ম’লা ডেঙ্গুতে আ’ক্রা’ন্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃ/ত্যু অপ্রতিম হ/ত্যা মা’ম’লার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে রাজাপুর ডিগ্রি কলেজের ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, এমপি আমিরুল ইসলাম খান আলিম

মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের মধুপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর)দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোট-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের আহ্বায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টুর সভাপতিত্বে সাংবাদিক এস এম শহিদ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক প্রমূখ।
অনুষ্ঠানের শেষপর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা আজও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য ও দর্শন ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category