• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারা,’দ’ণ্ড কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

রামু থানা পুলিশের অ’ভিযানে ই’য়াবাসহ চালক আটক

ওমর ফারুক সোহাগ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ মো. শফিউল আলম (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সিএনজি অটোরিকশার ড্রাইভারের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এসব ইয়াবা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রামু থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবদীন সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সিএনজির ড্রাইভারের আসনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মো. শফিউল আলমকে আটক করা হয়।

আটক শফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। পাশাপাশি ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য মাদক সিন্ডিকেট সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,রামুকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি নিশ্চিত করেন, “আটক শফিউল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category