• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারা,’দ’ণ্ড কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সৌজন্যে বিভিন্ন স্তরের ১০ জন পুলিশ সদস্যের সিলেট রিজিয়ন থেকে বিভিন্ন ইউনিটে বদলীজনিত উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠািত হয়েছে।

আজ মঙ্গলবার ২১ জুলাই দুপুরে ভৈরব হাইওয়ে থানায় এ বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব সুমন কুমার চৌধুরী, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব আবু তাহের দেওয়ান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব শুভ রঞ্জন চাকমা সহ অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ। প্রধান অতিথি বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা সহ তাদের পরবর্তী কর্মস্থলে সুনাম ও পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে তাদের সকলের হাতে সৌজন্যমূলক ক্রেস্ট তুলে দিয়ে তাদের ও তাদের পরিবার-পরিজনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরবর্তীতে বিদায়ী সকল সদস্যদের নিয়ে থানায় দুপুরের খাবার খাওয়ার পর মেঘনা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category