• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় পথচারী নি’হ’ত

অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলমুক্ত হয়েছে। বাড়িটি দখল করে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নিয়েছেন।
মঙ্গলবার (২৫ আগষ্ট) আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়কালী ইউনিয়নের বাসিন্দা ইউ এম মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়।

‎দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান বেলাল হোসেনের বাড়িটি দখল করেন। পরে গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তাঁকে সাত দিনের সময় বেঁধে দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছাড়েননি। এরপর বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।
‎এরপর গত রোববার রাতে মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। গতকাল সোমবার তাঁর বহিষ্কারের বিষয়টি এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এরপর মিজানুর রহমান বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নেন। এতে বাড়িটি দখলমুক্ত হয়।
‎ইউ এম মোশাররফ হোসেন বলেন, ‘অন্যের বাড়ি দখল করে রাখার অভিযোগে মিজানুর রহমানকে বাড়িটি ছেড়ে দিতে বলা হয়েছিল। ইউনিয়ন বিএনপি তাঁকে সাত দিনের সময় দিয়েছিল। তিনি সময়ের মধ্যে বাড়ি ছাড়েননি। পরে উপজেলা বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করে। এরপর তিনি বাড়ি থেকে মালামাল সরিয়ে নিয়েছেন।’
‎বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আজ মঙ্গলবার সকালে বলেন, ‘বাড়ি দখল করে রাখার পর আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। এখন মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি দখলমুক্ত হয়েছে। আমি বাড়িতে এসেছি। মিজানুর রহমানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।
‎তবে মিজানুর রহমান বাবু বলেন, ‘আমি বাড়ি থেকে চলে এসেছি। বহিষ্কারাদেশ পাইনি। তবে এলাকায় মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়েছে, তা শুনেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category