• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারা,’দ’ণ্ড কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মো. শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২১ জুন, ২০২৬

আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা।” — এমন দাবি করে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
রবিবার (২১ জুন) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে সদর উপজেলা মুক্তিযোদ্ধারা। এতে শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মোসারেফ হোসেন মোল্লাকে ‘মুক্তিযোদ্ধা নন’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে তৈরি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বক্তারা দাবি করেন, মোসারেফ হোসেন মোল্লার মুক্তিযোদ্ধা নম্বর ০১৩৫০০০৫০৯৪ এবং লাল মুক্তিবার্তা নম্বর ১০৯০১০২৭৮। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় তার নাম রয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় ২ হাজার ১৬১ জন মুক্তিযোদ্ধার মধ্যে তার নাম ১৭১ নম্বরে রয়েছে বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মোসারেফ হোসেন মোল্লা ও তার ছোট ভাই ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দেশে ফিরে মুক্তিযুদ্ধে অংশ নেন। অথচ তথ্য যাচাই না করেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, বোরহান উদ্দিন শেখ, এনায়েত হোসেন, সবেদ আলী ভুইয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category